
মোঃ আবু হানিফ,কুমিল্লা প্রতিনিধি:
মঙ্গলবার আনুমানিক ০১:১৫ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী, এসি (ল্যান্ড) দাউদকান্দি ও স্থানীয় পুলিশের সমন্বয়ে ডি.কে. গ্যাং ও টেস্টার গ্যাং নামক কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানকালে যৌথ টহল দল সড়কে বেপরোয়া মোটরসাইকেল চালনা ও গ্যাং সংস্কৃতির মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির সময় মোট এগারো (১১) জনকে হাতেনাতে আটক করে। আটককৃতরা মোঃ সাজ্জাদ (গৌরিপুর) এর নেতৃত্বে সংঘবদ্ধ ছিল, যিনি সাবেক ছাত্রলীগ নেতা। তার তত্ত্বাবধানে তারা নিয়মিতভাবে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে জনদুর্ভোগ ও বিশৃঙ্খলা সৃষ্টি করত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তারা চুরি, ডাকাতি, ছিনতাই এবং সংঘবদ্ধভাবে ভয়ভীতি প্রদর্শন করতে তৎপর ছিলো।
পুলিশ আটককৃতদের কাছ থেকে প্রয়োজনীয় আলামত ও ভিডিও ফুটেজ সংগ্রহ করে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে হেলমেট ও বৈধ কাগজপত্র না থাকায় মোট ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা করা হয়। সাত (৭)টি অবৈধ মোটরসাইকেল জব্দ করে ডাম্পিং স্টেশনে প্রেরণ করা হয়।
পরবর্তীতে আটককৃতদের অভিভাবকগণ উপস্থিত হলে তাদের কাছ থেকে মুচলেকা গ্রহণপূর্বক এগারো (১১) জন কিশোর গ্যাং সদস্যদের বয়স (১৮) কম হওয়া তাদের জিম্মায় হস্তান্তর করা হয়।
৪. মোট জরিমানার পরিমাণ: ২০,০০০/- টাকা (নগদ)।
৫. জব্দকৃত মালামাল:
ক. সাত (৭)টি মোটরসাইকেল।
খ. দুই (২)টি মোবাইল ফোন। প্রশাসন তাদেরকে নজরদারিতে রাখবেন।







