, ,

ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জোটকে অভিনন্দন

নিউজটি শেয়ার করুন

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি) গণ- মানুষের সহ সনাতনী সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষায় কাজ করে চলেছে। সনাতনী সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষা ও রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।
গত ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে বাংলাদেশ জতীয়তাবাদী দল (বিএনপি) জোটকে বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)- এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
এছাড়া এই বৃহৎ শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান সফলভাবে সুসম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন, বাংলাদেশ সেনাবাহিনী, আইন-শৃঙ্খলা বাহিনী, বিভিন্ন রাজনৈতিক দল এবং সাংবাদিক বন্ধুগণসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
আশা করি তারুণ্যের অহংকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অতীতের সকল ভেদাভেদ ভুলে দল-মত, জাতি, ধর্ম নির্বিশেষে একটি গণতান্ত্রিক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এক অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।