
মোঃ তারেক হোসাইন
বিশেষ প্রতিনিধি
গতকাল ২ ,মে ২০২৬
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে উপলক্ষে সুরাইয়া বেগম তেজগাঁও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাথে তেজগাঁও সনাতন সমাজ উন্নয়নের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হলিক্রস স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষক এবং তেজগাঁও সনাতন সমাজ উন্নয়নের সিনিয়র সহ-সভাপতি সন্জিত কুমার সাহা র সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রকৌশলী উত্তম কুমার দাস ।তিনি সুরাইয়া বেগম এর কাছে আবেদন করেন তারা যেন তেজগাঁও একটি মন্দির সংস্কার ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন সেই বিষয়টি তিনি দাবি করেন । এর পরে বক্তব্য রাখেন বিশ্বজিৎ রায় তিনি দাবি করেন ধানের শীষ কে বিশাল ব্যবধানে জয় লাভ করেছেন তারা আর এই মন্দির এর প্রতিষ্ঠাতা সভাপতি উপস্থিত ছিলেন প্রদীপ সাহা ।তিনি দাবি করেন মন্দির টা সংস্কার করলে তারা উপকৃত হবো এর পর বক্তব্য রাখেন ইতি ঘটক বলেন এই এলাকায় ১২,০০০ হাজার সনাতনী এক মন্দিরে অর্চনা করেন। বক্তব্য রাখেন কাকলি নাগউক্ত মন্দির এর সহ মহিলা বিষয়ক সম্পাদিকা তিনি দাবি করেন মন্দির টা সংস্কার ও উন্নয়ন এর কাজ করতে ।তেজগাঁও থানা পুজাউদযাপন কমিটির এডভোকেট সঞ্জিত দাস তিনি দাবি করেন সুরাইয়া বেগম এর আগামী ভবিষ্যতে উজ্জ্বল কামনা করছি ।
বক্তব্য রাখেন স্বদেশ বিচিত্রা সম্পাদক কবি অশোক ধর তিনি সংস্কার ও উন্নয়ন বিষয়ক আলোচনা করেন।বক্তব্য রাখেন মন্দির এর সাধারণ সম্পাদক
ধীরেন্দ্র নাথ তিনি বলেন সুরাইয়া বেগম তেজগাঁও থানার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাওয়ার পর তিনি মন্দিরে গেয়ে তাদের সাথে দেখা করেন । এতে তারা অনেক আনন্দিত এবং তাদের কে ট্যাগ দেওয়া হয় আওয়ামী লীগ করে কিন্তু তারা বলেন আমারা দেখিয়ে দিয়েছি বিএনপিকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করছি । আমরা কথা দিলাম আমরা- আপনার পাশে আছি আপনি আমাদের পাশে থাকবেন ।
এর পর বক্তব্য রাখেন বাবু মন্দিরের প্রধান উপদেষ্টা প্রদীপ কুমার সাহা।এই মন্দির ২০১৭ সালে প্রতিষ্ঠা করা হয় তিনি বলেন মন্দির সংস্কার ও একটি দেয়ালের বাউন্ডারী দিয়ে আমাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে সুবিধা ও সুন্দর হবে । সভাপতি সঞ্জিত কুমার সাহা বলেন সুরাইয়া বেগম এর স্কুল এর শিক্ষক তিনি বলেন আমি তাকে শিক্ষা দান করেছি তার জন্য আমরা সবাই কাজ করবো তিনি বলেন মন্দির সংস্কার ও স্থায়ী করার আবেদন জানান । প্রধান অতিথি সুরাইয়া বেগম তিনি বলেন আমি আপনাদের পাশে সব সময় থাকবো আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন আমি নতুন তাই আমার অনেক জায়গায় ভুল হতে পারে আর আপনাদের কে আশ্বস্ত করছি আমি আপনাদের মন্দির সংস্কার এর কাজ করার জন্য সর্বোচ্চ সর্বাত্মক সহযোগিতা চেষ্টা করবো।কার ওয়ান বাজার হোটেল স্টার এ এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে সকলে নৈশভোজে অংশ গ্রহণ করে।






