, ,

তেজগাঁও থানা দক্ষিণ জামায়াতের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা

নিউজটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী তেজগাঁও থানা দক্ষিণের উদ্যোগে আজ ২৩ আগস্ট ২০২৬ রবিবার রাজধানীতে এক সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সামাজিক ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার জন্য এই সভার আয়োজন করা হয়েছে।

সভাটি অনুষ্ঠিত হবে ফার্মগেট এলাকার ফ্লামেনকো কনভেনশন সেন্টারে। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী সন্ধ্যা সাতটা পনের মিনিটে অনুষ্ঠানটি শুরু হবে। ভেন্যুটি ৩২ এয়ারপোর্ট রোডে অবস্থিত এবং লিফটের চার তলায় সভার কার্যক্রম চলবে।

আয়োজকদের আমন্ত্রণপত্রে জানানো হয়েছে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা ১২ আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ও জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি, পেশার সুধীজন ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। সংবাদ সংগ্রহ ও প্রচারের জন্য প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন অনুষ্ঠানের আহ্বায়ক ইঞ্জিনিয়ার নোমান আহমদী। তিনি তেজগাঁও থানা দক্ষিণের আমীর হিসেবেও দায়িত্ব পালন করছেন।