, ,

তুমি কি সেই হেমাঙ্গিনী

নিউজটি শেয়ার করুন

তুমি কি সেই হেমাঙ্গিনী
যে আমাকে পাগলের মত
ভালবাসতো যার প্রতি টি
নিঃশ্বাসে শুধু আমার নাম টা
ভেসে উঠতো ।
তুমি কি সেই হেমাঙ্গিনী
যাকে নিয়ে আমার কবিতার
ছন্দে ছন্দে লিখে যেতাম।
কিন্তু আমি তো তোমার মাঝে
আর ছন্দ খুঁজে পাই না
আমার নিঃস্বাসে কেন যে
তোমার গন্ধ খুজে পাই না
তুমি কি আমার সেই হেমাঙ্গিনী
যার হাতের স্পর্শে আমার সমস্ত
অঙ্গে শিহরণ হাগতো
কি এখন তোমার মাঝে আর
আবেগ খুঁজে পাই না ।
তুমি কি সেই হেমাঙ্গিনী
যার জন্য আমি পাগল হয়ে
যেতাম।