, ,

তিতাসে সিএ অফিসে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য, হুমকির অভিযোগ

নিউজটি শেয়ার করুন

মোঃ অহিদ, কুমিল্লা উওর প্রতিনিধি: উপজেলা সিএ-এর অফিসে ঢুকে অশালীন ভাষায় গালমন্দ, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে চারজনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ তিতাস উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রতন চন্দ্র সাহা বাদী হয়ে তিতাস থানায় এই অভিযোগপত্র জমা দেন।
অভিযোগে অভিযুক্ত বিবাদীরা হলেন, মাছিমপুরের সংকর চন্দ্র সূত্রধর (৪৫) ও রঞ্জন চন্দ্র দাস (৪০), কড়িকান্দি বাজারের রণজিত মাষ্টার দেবনাথ (৪৫) এবং দুর্গাপুরের রঞ্জন স্বর্ণকার (৩৮)।
অভিযোগের বিবরণ থেকে জানা যায়, পূজা উদযাপন ফ্রন্টের মিটিং উপলক্ষে গত ৩০ সেপ্টেম্বর তিতাস উপজেলার সিএ মো: আলমগীর কমিটির লোকজনকে ডেকে পাঠান। সেই অনুযায়ী ১ অক্টোবর সকাল ১১টায় উপজেলা সিএ-এর অফিসে পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রতন চন্দ্র সাহা, স্বপন কুমার রায়, সায়র্জন মনিীন্দ্র দেবনাথ, ড. টিটন সরকার ও হরিপদ সাহা মেধারসহ অন্য সাক্ষীরা উপস্থিত হন।
উক্ত বৈঠকে তিতাস উপজেলা সিএ মো: আলমগীর এবং কম্পিউটার অপারেটর দীন মোহাম্মদের উপস্থিতিতে অভিযুক্ত চার ব্যক্তি হঠাৎ এসে অশালীন ভাষায় গালমন্দ শুরু করে এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করতে থাকে।
ঘটনার স্থানে উপস্থিত প্রতিনিধিরা এর প্রতিবাদ জানালে অভিযুক্ত ব্যক্তিরা ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা আইনগত ব্যবস্থা নেওয়া বা কাউকে বিষয়টি জানালে খুন-জখমসহ যেকোনো ধরনের বড় ধরনের ক্ষতি সাধন করবে বলে প্রকাশ্যে হুমকি প্রদান করে দ্রুত স্থান ত্যাগ করে।
ঘটনার পর বাংলাদেশ তিতাস উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট কমিটির নেতৃবৃন্দের সাথে জরুরি আলাপ-আলোচনা শেষ করে তিতাস থানায় এসে লিখিত অভিযোগটি দায়ের করা হয়। বর্তমানে পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।