মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ: “খেলাধুলা হোক বন্ধুত্বের,জয় হোক মেধা ও শৃঙ্খলার”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহ্যবাহী তালগাছি আবু ইসহাক উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট- ২০২৬’- এর মেগা ফাইনাল।
সোমবার ২৪ আগষ্ট সকালে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ পারভেজ আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র বিদ্যালয়ের সভাপতি জনাবা সাবরিনা শারমিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম শেখ,উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও গাড়াদাহ ইউনিয়ন পরিষদের বার বার নব-নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল জব্বার,উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার মোঃ মিলন হোসেন,ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন। এছাড়া বিশিষ্ট সমাজ সেবক এইচ এস সরোয়ারদী,ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল-মাহমুদ প্রমুখ। এই সময়ে বিদ্যালয় মাঠে ফাইনাল পর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার বালক দলের মেগা ফাইনালে মুখোমুখি হয়ে দশম শ্রেণি (বিজ্ঞান) এবং অষ্টম শ্রেণি (শাপলা) ও অন্যদিকে,বালিকা দলের রোমাঞ্চকর ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে নবম শ্রেণি (মানবিক) ও সপ্তম শ্রেণী (শাপলা)। উদ্বোধনী ও সমাপনী বক্তব্যে প্রধান অতিথি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শারীরিক চর্চার গুরুত্ব তুলে ধরেন এবং সুস্থ ও সুশৃঙ্খল সমাজ গঠনে তরুণদের ভূমিকা জোরদার করার আহ্বান জানিয়েছেন। বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে পুরো বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন ও উদ্দীপনাময় পরিবেশের ও সৃষ্টি হয়েছিলো। খেলা শেষে জয় ও পরাজয় উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।






