, ,

ঢাকা মহানগর দক্ষিণ বিভাগীয় নির্বাচন পরিচালনা কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় তাইজুল ইসলাম রুবেলকে তেঘরিয়া ইউনিয়নবাসীর অভিনন্দন

নিউজটি শেয়ার করুন

‎বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ বিভাগীয় নির্বাচন পরিচালনা কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ তাইজুল ইসলাম রুবেল-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণ কেরাণীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নবাসী।
‎এক অভিনন্দন বার্তায় তেঘরিয়া ইউনিয়নের রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ বলেন, মোঃ তাইজুল ইসলাম রুবেল একজন পরীক্ষিত, ত্যাগী ও সংগঠক নেতা। দীর্ঘদিন ধরে তিনি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী হয়ে দল ও দেশের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। তার এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি দলীয় কর্মকাণ্ডকে আরও গতিশীল ও সুসংগঠিত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
‎নেতৃবৃন্দ আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সংগঠনকে শক্তিশালী করতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। বিশেষ করে আসন্ন রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় ঢাকা মহানগর দক্ষিণে নির্বাচন পরিচালনায় তিনি দক্ষতা ও দূরদর্শিতার পরিচয় দেবেন বলে তারা মনে করেন।
‎এ সময় তেঘরিয়া ইউনিয়নবাসী তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের সার্বিক সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতেও তিনি এলাকার মানুষের পাশে থেকে নেতৃত্ব দিয়ে যাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।