রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় জ্বালানি তেলের সংকটের অভিযোগ করেছেন ভুক্তভোগী চালকরা। তারা জানান, সারা ঢাকা শহর ঘুরেও অনেক ফিলিং স্টেশনে তেল পাওয়া যাচ্ছে না। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালকরা।
চালকদের অভিযোগ, ঈদের আগে এমন পরিস্থিতিতে তাদের জীবিকা নিয়ে দুশ্চিন্তা বেড়ে গেছে। তেল না পেলে গাড়ি চালানো সম্ভব নয়, আর গাড়ি চালাতে না পারলে পরিবার চালানোও কঠিন হয়ে পড়বে।
একজন ভুক্তভোগী ড্রাইভার বলেন, “সারা ঢাকা শহর ঘুরেও কোথাও তেল পাচ্ছি না। সামনে ঈদ, আমরা পরিবারের সঙ্গে কীভাবে ঈদ করব বুঝতে পারছি না।”
আরেক চালক জানান, “গাড়ির মালিককে প্রতিদিন জমা দিতে হয়। তেল না পেলে গাড়ি চালাতে পারব না, আর জমাও দিতে পারব না। এতে আমাদের বড় ধরনের সমস্যায় পড়তে হচ্ছে।”
চালকরা দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
Views: 4


