, ,

ঢাকায় ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ‘ওয়কহার্ট সিএমই অ্যান্ড ডিনার ইভিনিং’

নিউজটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশের রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যসেবা পেশাজীবীদের আধুনিক ক্যান্সার চিকিৎসা ও আন্তর্জাতিক মানের অনকোলজি সেবা সম্পর্কে ধারণা দিতে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ওকহার্ট সিএমই অ্যান্ড ডিনার ইভিনিং’।

আগামী ৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার রাজধানীর বনানীর ইউনিক রিজেন্সি হোটেলে এ আয়োজন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটির আয়োজন করছে ডক্টরস ইনফরমেশন। আয়োজকদের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানটি সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে।

অনুষ্ঠানে ভারতের মুম্বাইয়ের ওয়কহার্ট হসপিটালসের কনসালট্যান্ট মেডিকেল অনকোলজিস্ট ডা. জিমি মিরানি ক্যান্সার চিকিৎসার আধুনিক পদ্ধতি নিয়ে আলোচনা করবেন। বিশেষ করে মেডিকেল অনকোলজি, কেমোথেরাপি, ইমিউনোথেরাপি ও টার্গেটেড থেরাপিসহ আধুনিক চিকিৎসা পদ্ধতির বিভিন্ন দিক তুলে ধরবেন তিনি।

এ ছাড়া ওয়কহার্ট হসপিটালসের ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট প্রতিনিধি ভেরোনিকা সরকার বাংলাদেশি রোগীদের জন্য হাসপাতালের চিকিৎসা সুবিধা, আন্তর্জাতিক রোগীসেবা এবং উন্নত স্বাস্থ্যসেবার বিভিন্ন সুযোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরবেন।

আয়োজকরা জানান, অনুষ্ঠানে চিকিৎসক ও স্বাস্থ্যসেবা পেশাজীবীদের পাশাপাশি নির্বাচিত রোগী এবং তাঁদের পরিবারের সদস্যরাও অংশ নেবেন। এর মাধ্যমে রোগী ও তাঁদের স্বজনদের আধুনিক ক্যান্সার চিকিৎসা, বিশেষজ্ঞ পরামর্শ এবং বিদেশে চিকিৎসাসেবা গ্রহণের বিভিন্ন বিষয় সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

ডক্টরস ইনফরমেশনের প্রতিষ্ঠাতা মামুনুর রশীদ বলেন, শুধু রোগীদের বিদেশে চিকিৎসার জন্য পাঠানোই তাঁদের লক্ষ্য নয়। রোগীরা যাতে সঠিক বিশেষজ্ঞের মতামত, নির্ভরযোগ্য চিকিৎসা তথ্য এবং আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার সঙ্গে কার্যকর যোগাযোগের সুযোগ পান, সেটিই তাঁদের মূল উদ্দেশ্য।

তিনি বলেন, রোগীর জন্য সঠিক চিকিৎসা নির্বাচন করতে হলে রোগের ধরন, চিকিৎসার সম্ভাব্য পদ্ধতি এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। এ ধরনের আয়োজন চিকিৎসক, রোগী ও আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ আরও কার্যকর করতে ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি।

আয়োজকদের মতে, ক্যান্সার চিকিৎসায় প্রযুক্তি ও চিকিৎসাপদ্ধতির দ্রুত পরিবর্তনের ফলে চিকিৎসক ও রোগী—উভয়ের জন্যই আধুনিক চিকিৎসা সম্পর্কে হালনাগাদ তথ্য জানা গুরুত্বপূর্ণ। ‘ওয়কহার্ট সিএমই অ্যান্ড ডিনার ইভিনিং’ সেই তথ্য বিনিময়ের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।