নিজস্ব প্রতিবেদক: আগামীকাল ১লা অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার সকাল ৮:০০টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমান সড়কপথে ঢাকা থেকে ফেনী যাত্রা করবেন।
তাঁর এই যাত্রাপথে ডেমরা থানা বিএনপি ও সর্বস্তরের অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে সাইনবোর্ড এলাকায় অবস্থান নিয়ে প্রিয় নেতাকে বর্ণাঢ্য ও ব্যাপকভাবে শুভেচ্ছা ও স্বাগতম জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ উপলক্ষ্যে ডেমরা থানা বিএনপির এক জরুরি প্রস্তুতি সভা সফলভাবে অনুষ্ঠিত হয়।
উক্ত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ডেমরা থানা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিম এবং সভা সঞ্চালনা করেন ডেমরা থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আনিসুজ্জামান।
সভায় নেতৃবৃন্দ সাইনবোর্ড এলাকায় সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত হয়ে প্রিয় নেতাকে স্বতঃস্ফূর্তভাবে অভ্যর্থনা জানানোর জন্য উদাত্ত আহ্বান জানান।






