১৮ /১১/ ২০২৫ তারিখ ২৩৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর টহল দল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ৩৮১ হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ‘উদয়পুর মাহাতবস্তি’ নামক স্থানে অভিযান পরিচালনা করে (ক) মোঃ রেজাউল (৩২), পিতা-মৃত নুর মোহাম্মদ, গ্রাম-বারসা, পোষ্ট-হরিণমারী (খ) আলী হোসেন (৫০), পিতা-মৃত আব্দুল মজিদ, গ্রাম-পারোয়া, পোষ্ট-মোড়লহাট (গ) মোঃ হাকিম (২৪), পিতা-মৃত ছাবের আলী, গ্রাম-মোড়লবস্তি, পোষ্ট-হরিণমারী সকলের থানা ও উপজেলা বালিয়াডাংগী, জেলা-ঠাকুরগাঁও ৩ জন কে ০৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০০ পিস নিষিদ্ধ ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ০২ টি মোটরসাইকেল গ্রেপ্তার করতে সক্ষম হয় বেউরঝাড়ী বিওপি র সিমান্ত ফাঁড়ী বিজিবি ।
আটককৃত আসামীদেরকে জব্দকৃত মাদকদ্রব্য, নিষিদ্ধ ডেক্সামেথাসন ট্যাবলেট ও মোটরসাইকেলসহ বালিয়াডাংগী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানাযায়।







