, ,

ঠাকুরগাঁও কাঁঠালডাংগী বিওপি‘র ৫০ বিজিবি কর্তৃক ভারতীয় ফ্রেন্সীডিল এস্কাফ সিরাপ আটক

নিউজটি শেয়ার করুন

বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি চোরাচালান প্রতিরোধে প্রতিনিয়ত বিভিন্ন কৌশলী পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সফল অভিযান পরিচালনা করে আসছে ৫০ বিজিবি ঠাকুরগাঁও ।

এরই ধারাবাহিকতায় সিভিল সোর্স ও নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর অধীনস্থ কাঁঠালডাংগী বিওপি’র টহলদল হাবিলদার মোঃ মোফাজ্জল হোসেন এর নেতৃত্বে অদ্য ২৩ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক ০৪০০ ঘটিকায় অভিযান পরিচালনা করা হয় মর্মে জানাযায় ।

উক্ত অভিযানে কাঁঠালডাংগী বিওপি‘র টহলদল কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ৩৭০ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘গেরুয়াডাংগী’ এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৫৩ বোতল ভারতীয় ফ্রেন্সীডিল এবং ১৪৪ বোতল এস্কাফ সিরাপ আটক করতে সক্ষম হয় ঠাকুরগাঁও ৫০ বিজিবি । যার আনুমানিক সিজার মূল্য ১,৫৮,৮০০ /- (এক লক্ষ আটান্ন হাজার আটশত) টাকা।

ঠাকুরগাঁও সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধমূলক ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন অধিনায়ক, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)। সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, নারী ও শিশু, পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে ৫০ বিজিবি।