, ,

ঠাকুরগাঁওয়ে,৪২ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য জব্দ

নিউজটি শেয়ার করুন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, নারী ও শিশু, অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে ৪২ বাহিনীটি প্রশংসনীয়।

এই অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোপন সংবাদ ভিত্তিতে গত ১৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ০৯ টা ২০ মিনিট দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ পার্বতীপুর বিওপি কর্তৃক ঠাকুরগাঁও, রাণীশংকৈল উপজেলা সীমান্ত পিলার ৩৪৫/১-আর হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভূটডাঙ্গী হতে মালিকবিহীন অবস্থায় ১৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে মর্মে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ ।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত ।