কোনো এক বসন্তে ভাদ্রের তপ্ত দুপুরে —
রেলের গলিতে দেখা হয়েছিল
সেই প্রথম, সেই শেষ প্রণয়ের আভাস।
ঘর্মাক্ত দেহের ক্লান্ততায়, বিন্দু বিন্দু জল
পুরো শহর জুড়ে জ্বলছে ঝলমল।
এক সাম্রাজ্য জুড়ে স্বপ্ন বুনন
নিপুণ হাতে সৃষ্টি যেনো স্বর্গীয় কানন।
এই বুঝি সারাটি বসন্ত সুবাস ছড়াবে–
ভাবিনি কখনো ভাদ্রের তপ্ত দুপুর
আমায় অতোটা পোড়াবে।
কাটে যখন সুপ্তের ঘোর,
নিঃশেষ হলো বসন্তের জোর।





