, ,

জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের মহাপরিচালকের সঙ্গে সিরাজগঞ্জের ব্যবসায়ী আব্দুস সাত্তারের সৌজন্য সাক্ষাৎ

নিউজটি শেয়ার করুন

‎​জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের মহাপরিচালক (যুগ্মসচিব) মোঃ আখতারউজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ আব্দুস সাত্তার। ​সাক্ষাৎকালে তামাক ও মাদক নিয়ন্ত্রণ, জনসচেতনতা বৃদ্ধি এবং সুস্থ সমাজ গঠনের নানা দিক নিয়ে আলোচনা করেছেন। এই সময়ে তামাক ও মাদকের ক্ষতিকর প্রভাব থেকে সমাজকে মুক্ত রাখতে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ ও করেছেন। ​পাশাপাশি তামাক ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে সরকারি-বেসরকারি পর্যায়ে সম্মিলিত উদ্যোগ গ্রহণ এবং সামাজিক সম্পৃক্ততা বাড়ানোর বিষয়েও মতবিনিময় করেছেন।