, ,

জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধে ৭দিন ব্যাপী মশক নিধন অভিযান পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি।

নিউজটি শেয়ার করুন

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় শহরের বারিধারা এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

জয়পুরহাট জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্রর সভাপতিত্বে এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এমএ ওহাব ও জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব শরীফুল ইসলাম।

এ সময় মশা নিধনের জন্য বিভিন্ন স্থানে স্প্রে করার পাশাপাশি সড়কের পাশ, ড্রেন, ঝোপ-ঝাড় ও বিভিন্ন স্থানে জমে থাকা আগাছা ও ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গু থেকে রক্ষা পেতে বাড়ির আশপাশে পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া ও নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়।

জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্র জানান, ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা অত্যন্ত জরুরি। ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা, ড্রেন ও আশপাশের এলাকায় পানি জমে আছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।

মশার প্রজননস্থল ধ্বংস করা গেলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। এ লক্ষ্যেই জেলা যুবদলের উদ্যোগে ৭ দিনব্যাপী এই কর্মসূচি নেওয়া হয়েছে। শহরের পাশাপাশি বিভিন্ন গ্রামাঞ্চলেও এ কার্যক্রম পরিচালনা করা হবে।