সম্মানিত দেশবাসী, রাজনৈতিক সচেতন সুধীবৃন্দ, প্রিয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যমকর্মীবৃন্দ—
আগামী ২৪ আগস্ট ২০২৬, সোমবার সকাল ১০টায়, ঢাকার জাতীয় প্রেসক্লাবের কবি নজরুল ইসলাম হলে জনতার অধিকার পার্টির (PRP) ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা, স্মৃতিচারণ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জনগণের ভোটাধিকার, বাকস্বাধীনতা, গণতন্ত্র ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জনতার অধিকার পার্টির সর্বস্তরের নেতাকর্মীরা দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন এবং নানা প্রতিকূলতা ও জেল-জুলুম মোকাবিলা করেছেন। দলের চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূঁইয়াও বিভিন্ন সময়ে কারাবরণসহ নানা রাজনৈতিক প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন।
দুঃসময়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে যারা আমাদের পাশে থেকেছেন, সাহস ও সহযোগিতা দিয়েছেন—জনতার অধিকার পার্টির পক্ষ থেকে তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই।
প্রধান অতিথি
আব্দুল্লাহ আওয়াল মিন্টু
মাননীয় বন ও পরিবেশমন্ত্রী
বিশেষ অতিথি
বাবু গয়েশ্বর চন্দ্র রায়
সদস্য, বিএনপির স্থায়ী কমিটি
সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল
যুগ্ম মহাসচিব, বিএনপি
শামসুজ্জামান
ভাইস চেয়ারম্যান, বিএনপি
ভিপি নুরুল হক নুর
প্রতিমন্ত্রী ও সভাপতি, গণঅধিকার পরিষদ
মুজিবুর রহমান মঞ্জু
চেয়ারম্যান, আমার বাংলাদেশ (এবি) পার্টি
সভাপতিত্ব করবেন
তারিকুল ইসলাম ভূঁইয়া
চেয়ারম্যান, জনতার অধিকার পার্টি (PRP)
সঞ্চালনায়
এম. এ. আর. রাজা রহমান
মহাসচিব, জনতার অধিকার পার্টি
অনুষ্ঠান
তারিখ: ২৪ আগস্ট ২০২৬, সোমবার
সময়: সকাল ১০টা
স্থান: কবি নজরুল ইসলাম হল, জাতীয় প্রেসক্লাব, ঢাকা
এই অনুষ্ঠানে দেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী, সাংবাদিক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং জনতার অধিকার পার্টির সর্বস্তরের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি কামনা করছি।
বিশেষভাবে দেশের প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও মাল্টিমিডিয়া গণমাধ্যমের সাংবাদিক ভাই-বোনদের অনুষ্ঠানে সশ্রদ্ধ উপস্থিতি, সংবাদ সংগ্রহ ও প্রচারের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি।
সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি উদাত্ত আহ্বান—আপনারা উপস্থিত হয়ে জনতার অধিকার পার্টির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনকে সফল ও সার্থক করুন।
আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতায় গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আমাদের এই রাজনৈতিক পথচলা আরও বেগবান হোক।
যোগাযোগ: ০১৯২০১২৩৫৩৪
কেন্দ্রীয় কার্যালয়: প্রীতম জামান টাওয়ার, বক্স কালভার্ট, লিফটের ১৫ নম্বর।
তারিকুল ইসলাম ভূঁইয়া
চেয়ারম্যান
জনতার অধিকার পার্টি (PRP)
আমন্ত্রণে:
তারিকুল ইসলাম ভূঁইয়া
চেয়ারম্যান, জনতার অধিকার পার্টি (PRP)
মোবাইল: ০১৯২০১২৩৫৩৪






