ছাগলনাইয়ায় এস, ডি, এফ নামীয় একটি এনজিও’র বিরুদ্ধে শুভপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে প্রকল্পের অধীন সাহায্য বন্টনে গুরতর অনিয়মের অভিযোগ উঠেছে। জানা গেছে, এই এনজিও কে অর্থায়ন করেছে বাংলাদেশ সরকারের অর্থ বিভাগ। এই এনজিও শুভপুর ইউনিয়নের জনৈক হারুন কে দ্বায়িত্ব দিয়েছে সাহায্য প্রাপ্তদের তালিকা তৈরীর। কিন্তু হারুনকে নিয়ে এলাকায় বিতর্ক শুরু হয়েছে। তাকে বাদ দিতে এলাকায় আন্দোলনও শুরু হতে পারে। হারুন জয়নাল হাজারীর স্টিয়ারিং কমিটির সদস্য ছিলো এলাকার চা দোকানে আলোচনা হচ্ছে। হালে, সে তার ভাইয়ের হাত ধরে এখন জামাত করছে। হারুনের মাধ্যমে, জামায়াত পরিবার বেশী তালিকা ভূক্ত হওয়ায় প্রশ্ন উঠেছে। এলাকাবাসী বিষয়টি ভালোভাবে নিচ্ছেনা। এনজিও কর্মকর্তা সাইফুল ইসলাম জামাতের মাধ্যমে হারুনকে দ্বায়িত্ব দিয়েছে। অনিয়মের দায়ভারও সাইফুল ইসলাম কে নিতেই হবে। ২০২৪ সনের ভয়াবহ বন্যায় যারা ঘরবাড়িসহ সর্বস্ব হারিয়েছেন, তারাই এই সাহায্য পাওয়ার কথা বাস্তবে হচ্ছে উল্টো। বিষয়টি তদন্ত হওয়া দরকার।







