এনায়েত হোসাইন পলাশ।
একুশ আমার চেতনার অহংকার,
একুশ আমার দৃপ্ত অঙ্গীকার।
একুশ আমার প্রজ্জ্বলিত অগ্নিশিখা,
একুশ আমার রক্তাক্ত স্মৃতি লিখা।
একুশ আমার অতীত নয়,
একুশ আমার আগামীর জয়।
একুশ আমার ফাগুনের পরশমণি,
একুশ আমার জীবনের জয়ধ্বনি।
একুশ আমার শহীদদের রক্তাক্ত প্রান্তর,
একুশ রফিক, বরকতের ত্যাগের স্বাক্ষর
একুশ আমার গৌরবের মহাকাব্য,
একুশ আমার স্বপ্নময় লিখা নব্য।
একুশ আমার মাতৃভাষার সর্বোচ্চ ব্যবহার,
একুশ আমার আত্মত্যাগের মহান আবিষ্কার।







