, ,

চীন সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে – শিক্ষা মন্ত্রী

নিউজটি শেয়ার করুন

শিক্ষা, প্রাথমিক ও গন শিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন চীন সফর আমাদের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে। এই সফর বাংলাদেশ চীনের মধ্যে শিক্ষা ক্ষেত্রে দৃঢ় সংযোগ স্থাপন করবে। সম্প্রতি চীন সফর শেষে মন্ত্রী সোমবার দুপুরে মন্ত্রনালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। ঐতিহাসিক চীনের সাম্প্রতিক সফরের বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হয়। শিক্ষামন্ত্রীর নেতৃত্বে গত ২৫-২৯ আগস্ট অনুষ্ঠিত এ সফরে বাংলাদেশের প্রতিনিধি দলে ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদি আমিন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া। সংবাদ সম্মেলনে চীন সফরকে অত্যন্ত সফল ও ফলপ্রসু হিসেবে উল্লেখ করা হয়।

এ সময় মন্ত্রী বলেন,সফরকালে চীন–বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই সহযোগিতা কাঠামোর আওতায় উভয় পক্ষ কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি, দ্বিভাষিক শিক্ষাসামগ্রী, শিক্ষা–শিল্প সংযোগ, গবেষণা কেন্দ্র, শিল্প প্রশিক্ষণ, চীন সফর, বিশেষায়িত প্রশিক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করবে।

তিনি আর-ও বলেন, এছাড়াও এই সম্মেলনে তিনটি বড় সহযোগিতা প্ল্যাটফর্ম উদ্বোধন করা হয়। সেগুলো হচ্ছে: চীন–বাংলাদেশ ভোকেশনাল টিচার ট্রেনিং সেন্টার, বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন রিসার্চ সেন্টার, বাংলাদেশ “চাইনিজ ল্যাঙ্গুয়েজ+ স্কিল ডেভেলপমেন্ট” সহযোগিতা কেন্দ্র।

এই উদ্যোগগুলো বাংলাদেশ–চীন দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করা হয়। এগুলো বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য শিক্ষা, ব্যবহারিক দক্ষতা, শিল্পের চাহিদা ও ভবিষ্যৎ কর্মসংস্থানের মধ্যে আরও দৃঢ় সংযোগ স্থাপন করবে বলে মন্ত্রী বক্তব্য কালে আশা প্রকাশ করেন।

সাংবাদিকদের সাথে আলাপকালে শিক্ষামন্ত্রী বলেন, চীন সফরে আমরা দেখেছি তাদের ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ’ অত্যন্ত শক্তিশালী। আমরাও সেই মডেলটি অনুসরণ করতে চাই। চীনের শিক্ষা ব্যবস্থাও অত্যন্ত উন্নতমানের। তারা এদেশের শিক্ষার্থীদের স্কলারশিপও প্রদান করছে।

এ সময় তিনি আরো বলেন, চীন থেকে যারা এদেশে ভাষা-শিক্ষক হিসেবে আসতো, তাদের ভিসা প্রক্রিয়া কিছুটা জটিল ছিল। এই ভিসা প্রক্রিয়া আরো সহজ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া ইতমধ্যে শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়াও সহজ করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন,প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ দাউদ মিয়া।