, ,

চা্ঁদাবাজ সন্ত্রাসী ও মিডিয়ায় অপপ্রচারকারী কামরুল ইসলামের নির্যাতন

নিউজটি শেয়ার করুন

  নিপীড়ন থেকে মুক্তি চায় কেরাণীগঞ্জ কাজিরগাঁও মূদ্রণ নগরীর প্লট মালিকরা

কেরাণীগঞ্জ মডেল থানাধীন কাজিরগাঁও মূদ্রণ নগরীর ১৫৬ জন প্লট মালিককে দীর্ঘদিন যাবত চাঁদাবাজী, সন্ত্রাসী কর্মকাণ্ড, মিডিয়ায় অপপ্রচার, রাজনৈতিক প্রভাব বলয়কে কাজে লাগিয়ে নিপীড়ন ও নির্যাতন চালিয়ে আসছে মোঃ কামরুল ইসলাম গং। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে তাদের কতিপয় নেতাদের শেল্টারে, বর্তমানে বিএনপি’র বাস্তা ইউনিয়ন যুবদলের সভাপতি নজরুল ইসলাম বাবুল’র ছত্র ছায়ায় মূদ্রণ নগরীতে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। মোঃ কামরুল ইসলামের এই অন্যায় নিপীড়ন থেকে মুক্তি চায় মূদ্রণ নগরীর প্লট মালিকরা। বিগত ৭/৮ বছর আগে থেকেই কামরুল ইসলাম তার কথিত ব্যাবসা প্রতিষ্ঠান থেকে নিম্নমানের ইট-বালু-খোঁয়াসহ নির্মাণ সামগ্রিক কিনতে বাধ্য করছেন, অন্য প্রতিষ্ঠান থেকে কোন কেনাকাটা করলে সাইটে তা নামাতে দেয়না কোনভাবে কেউ আনলেও পরের দিন তা খোঁজে পাওয়া যায়না।
এ বিষয়ে কেরাণীগঞ্জ মডেল থানা প্রেস মালিক সমিতি’র সভাপতি মোঃ নুরুল ইসলাম ও রুপসা প্রিন্টিং প্রেসের প্রোপাইটর মোঃ শরিফুল ইসলাম কালাম জানান মূদ্রণ নগরীর প্লট তৈরি হওয়ার সময় থেকেই কামরুল ইসলাম গং রাজনৈতিক সামাজিক প্রভাব সরকারী দলের শেল্টার কাজে লাগিয়ে কথিত রিজভী এন্ড জুনায়েদ এন্টার প্রাইজের ব্যানারে নিম্নমানের নির্মাণ সামগ্রী সাপ্লাই দিচ্ছে,প্রতিবাদ করলেই শারীরিক ও মানসিক আক্রমণের শিকার হচ্ছেন প্লট মালিকরা। মূদ্রণ নগরীর অনেক প্লট মালিকরা অনেকে স্থাপনা করেছেন অনেকে করবেন সেই প্রক্রিয়ায় আছেন। সম্প্রতি রুপসা প্রিন্টিং প্রেসের প্রোপাইটর মো:শরিফুল ইসলাম কালাম কেরাণীগঞ্জ মডেল থানাধীন আতাশুর এলাকায় কাজিরগাঁও মৌজায়
৩৬ শতাংশ নিজজমিতে বিল্ডিং সহ বাউন্ডারি ওয়াল নির্মাণ শুরু করলে মূদ্রণ নগরীর সাপ্লাইয়ের ধারাবাহিকতায় কামরুল ইসলাম অতিরিক্ত দামে তিন হাজার ইট দেয় কিন্তু গণনা করে দেখা তা চব্বিশ পিস এবং তা খুবই নিম্নমানের। ভিকটিম শরিফুল ইসলাম কালাম অন্যত্র থেকে পরীক্ষামূলক তিন হাজার ক্রয় করতে গেলে পরিস্থিতি সংঘাতের দিকে যায়। ভিকটিম কালাম আরো জানান কামরুল ইসলাম গং প্রতি তিন হাজার ইটে অতিরিক্ত (১৫০০০) পনের হাজার টাকা দাবি করে কেনার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। যদি তার নিকট থেকে ক্রয় না করা হয় তবে প্রতিমাসে তাকে (১০০০০০) এক লক্ষ টাকা চা্ঁদা দিতে হবে বলে দাবি করে ও চাপ প্রয়োগ করে।
প্লট মালিক শরিফুল ইসলাম কালাম কামরুল ইসলামের অন্যায় দাবি না মানায় গত ১৬ আগষ্ট ২০২৬ইং সকাল ১০-৩০ ঘটিকায় কেরাণীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের আতাশুর এলাকায় কাজিরগাঁও মৌজায় ভিকটিম কালামের জমিতে অনুপ্রবেশ করে ১০/১২ জনের সন্ত্রাসী বাহিনী লাঠি সোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে সশস্ত্র সসজ্জিত হয়ে নির্মাণ শ্রমিকদের ওপর আক্রমণ ও ভয়ভীতি দেখিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। কামরুল ইসলাম বলেন হয় অতিরিক্ত দামে ইট কিনতে হবে না হয় মাসিক একলক্ষ টাকা চাঁদা দিতে হবে। জমির মালিক কালাম এসব বিষয়ে অস্বীকৃতি জানালে ১০/১২ জনের সন্ত্রাসী বাহিনী তাকে হত্যার উদ্দেশ্যে শারীরিকভাবে আক্রমণ করে বামহাত মাথার ডানপাশে,বুকে রক্তাক্ত জখমসও শরীরে নীলাফুলা জখম হয়। আক্রমণের এক পর্যায়ে রুপসা প্রিন্টিং প্রেসের প্রোপাইটর মোঃ শরিফুল ইসলাম কালাম জীবন রক্ষায় আত্মচিৎকার করলে স্থানীয় জনতা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন।
এ ব্যাপারে ঐদিনই কেরাণীগঞ্জ মডেল থানায় মোঃ শরিফুল ইসলাম কালাম বাদী হয়ে মোঃ কামরুল ইসলাম (৩৫),এনামুল হক (২৫),সিরাজুল ইসলাম (২২), মোঃ শিপন,মোঃ শাহীনসহ অজ্ঞাত আরো কয়েকজনের নামে মামলা করেন।
রুপসা প্রিন্টিং প্রেসের প্রোপাইটর মোঃ শরিফুল ইসলাম কালাম আরো বলেন,বাস্তা ইউনিয়ন যুবদলের সভাপতি নজরুল ইসলাম বাবুলের উস্কানিতে আক্রমণ করা হয়েছে ও গণেশ নামের সংখ্যালঘু সম্প্রদায়ের একজনকে দিয়ে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে পরিস্থিতি জটিল করার চেষ্টা করছেন। মূদ্রণ নগরীর অনেক প্লট মালিকরা নাম প্রকাশ না করে বলেন,কামরুল ইসলাম তার ম্যানেজার শাহীনসহ জবরদস্তিমূলক প্রজেক্টে স্থাপনা ও বাউন্ডারি ওয়ালের কাজ করছে যা টেকসই নয় সবই নিম্মমানের সামগ্রী দিয়ে করা।
তারা বলেন শেড তৈরি করার সময় কয়েক গাড়ি নিম্নমানের ইট দিয়েছেন যা হাত থেকে পড়ে ভেঙ্গে কয়েক টুকরা হয়ে যায় দামও দিতে হয় বেশি। এই চক্রের আরেকটি অস্ত্র হচ্ছে,মিডিয়ায় অপপ্রচার নিজেদের দোষ অন্যের ঘাড়ে চাপাতে সাংবাদিকদের টাকা দিয়ে মিথ্যা নিউজ প্রচার ১৬ আগষ্টের ঘটনা আড়াল করতে কামরুল তার নিজেদের লোক দিয়ে তার ব্যাবসা প্রতিষ্ঠানে আক্রমণ করিয়ে ভূয়া নিউজ প্রচার করে যা পুরো মিথ্যা বানোয়াট।
মূদ্রণ নগরীর প্লট মালিক নুরুল ইসলাম জানান মূদ্রণ নগরীর ১৫৬ জনের জমি কেনা হয়েছিল পারভেজ আলী নামে এক ব্যক্তির মাধ্যমে কিন্তু এখনো তিনি সাড়ে তিনশত শতাংশ জমি বুঝিয়ে দেননি। পারভেজ আলীর কাছে প্রজেক্ট পাওনা আছে ৬ কোটি ১০ লক্ষ ৮৬ হাজার টাকা এরমধ্যে ৩কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকার চেক দিলেও তা ডিজনার হয়েছে। তিনি বলেন,একটি চক্র দীর্ঘদিন যাবত মূদ্রণ নগরীর প্লট মালিকদের হুমকি ও হয়রানীর মধ্যে রেখেছে আমরা এর প্রতিকার চাই।
এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য আমানুল্লাহ আমান এর সাথে ব্যাবসায়ীদের কথা হলে তাদের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন যাতে মূদ্রণ নগরী প্লট মালিক ও মূদ্রণ ব্যাবসায়ীরা যাতে কোনরকম হয়রানী বা সন্ত্রাসের শিকার না হয়।