, ,

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত।

নিউজটি শেয়ার করুন

আজ মহান বিজয় দিবস। বাঙালি জাতির গৌরবোজ্জ্বল ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে,দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে, অর্জিত হয় আমাদের কাঙ্ক্ষিত মহান এই স্বাধীনতা।

দিনটি উপলক্ষে, চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলায় যথাযোগ্য
শিবগঞ্জ উপজেলায়   মর্যাদায় পালিত হয়েছে, মহান বিজয় দিবস।
উপজেলা প্রশাসকের আয়োজনে,সূর্য উদয়ের  সঙ্গে সঙ্গে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে, জাতীয় পতাকা উত্তোলন,কোরআন তেলাওয়াত এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। উপজেলা প্রশাসক,শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী,
রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে, উপজেলা স্টেডিয়ামে , বেলুন পতাকা উত্তোলন , জাতীয় সংগীত, বিশেষ দোয়া কুচকাওয়াজ ও আলোচনা সভা সহ, বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।  বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আগামীর  দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানায়