, ,

চাঁদার দাবীতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা এবং প্রান নাশের হুমকি

নিউজটি শেয়ার করুন

গত ১০.০৭.২০২৬ তারিখ বেলা আনুমানিক ৩ টার সময় সাভার রেডিও কলোনী এলাকায় একদল চাদাবাজ সন্ত্রাসীর দ্বারা একজন ব্যবসায়ীর উপর হামলার ঘটনা ঘটে।

ঘটনার বিবরনে মুহাম্মদ মাহবুব হাসান নামে একজন তৈরি পোষাক বিক্রেতা এই প্রতিবেদককে জানায়, ২০২৬ সালের জানুয়ারী মাসে তিনি জে, এম, এম ফ্যাশন নামে একটি ব্যাবসা প্রতিষ্ঠান চালু করার পর থেকে এলাকার একদল চিনহিত সন্ত্রাসী চাঁদাবাজ তার কাছে চাঁদা দাবী করে আসছিল। মাহবুব হাসান চাঁদা প্রদানে অপারগতা প্রকাশ করলে সন্ত্রাসীরা তাকে নানা ভাবে ভয়ভীতি এবং হুমকি প্রদান করে। গতকাল তিনি ব্যবসায়ী কাজ শেষে তার ব্যবসা প্রতিষ্ঠানে ফেরার পথে তার উপর সন্ত্রাসীরা অতর্কিত হামলা করে। হামলায় মাহবুব হাসান আহত হয়ে একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা গ্রহন করেন। ভুক্তোভোগী মাহবুব হাসান তার উপর হামলার অভিযোগে সাভার থানায় মামলা করতে গেলে থানা কতৃপক্ষ অজানা কারনে তার মামলা গ্রহন করেনি বলে তিনি জানান।