, ,

চলতি বছর সেপ্টেম্বরে ডেঙ্গু পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ, এ মাসে মারা গেছে ১৪৮ জন

নিউজটি শেয়ার করুন

খুলনা সহ সারা দেশে সেপ্টেম্বর মাসে ডেঙ্গু সংক্রমক রেকর্ড সর্বোচ্চ, পরিস্থিতি ভয়াবহ থেমে থাকে নি মৃত্যু এ মাসে ১৪৮ জন মারা গেছে, হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬ হাজার ৭৭৪ জন, বছরের শুরু থেকে প্রথম আট মাসের রেকর্ড ছাড়িয়ে গেছে সেপ্টেম্বর মাসে সংক্রমকও মৃত্যু। অক্টোবরের শুরুতে একদিনের ১ হাজার ৯০২ জন রোগী ভর্তি আছে এবং নয়জনের মৃত্যু সেই ধারাবাহিকতার প্রমাণ। গত ২৪ ঘন্টা খুলনা জেলার সরকারি হাসপাতালে ৫৭ এবং বেসরকারি হাসপাতালে ৪৯ জন ভর্তি হয়েছে, খুলনা বিভাগের সবচেয়ে বড় হাসপাতাল খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল জানুয়ারি থেকে এখানে ভর্তি হয়েছে ২ হাজার ৯৪৪ জন, মৃত্যু হয়েছে ২৬ জনের। গত ২৪ ঘন্টায় এখানে ভর্তি হয়েছে ৪৪ জন। বিভাগের অন্য জেলাগুলোতে ডেঙ্গু রোগীর চাপ বেড়েছে বাগেরহাটে একদিনে ৬২ জন ভর্তি হয়েছে। যশোরে একদিনে ভর্তি হয়েছে ২৫ জন। সাতক্ষীরায় সরকারি বেসরকারি হাসপাতাল মিলিয়ে ভর্তি হয়েছে ৩০ জন। বাকি জেলাগুলোতে রোগীর সংখ্যা তুলনামূলক কম।