, ,

চন্দ্রগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজটি শেয়ার করুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে উৎসবমুখর পরিবেশে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

চন্দ্রগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এই বর্ণাঢ্য প্রতিযোগিতার আয়োজন করা হয়।

​উপজেলার প্রায় ৩০টি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন ক্যাটাগরির এই প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

​চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপার সভাপতিত্বে দিনব্যাপী এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্রতিযোগিতা পরিচালনায় ছিলেন অজিফা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. ইব্রাহিম খলিল।

​অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার মাকসুদ আলম, উপজেলা পরিসংখ্যান অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিজামুদ্দিন মোহন, উপজেলা সমবায় কর্মকর্তা এম মনিরুল হক এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাকসুদুল আলম।

​প্রতিযোগিতা চলাকালে হলরুমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের পাশাপাশি স্থানীয় নজরুলপ্রেমি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের পরিবেশনা উপভোগ ও উৎসাহিত করেন।

​অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের চেতনা ও জাগরণের প্রতিক। তরুণ প্রজন্মের মাঝে কবির অসাম্প্রদায়িক চেতনা, দ্রোহ ও ভালোবাসার বার্তা পৌঁছে দেওয়ার জন্যই আমাদের এই আয়োজন। শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এ ধরনের সাংস্কৃতিক চর্চা ধারাবাহিকভাব অব্যাহত থাকবে।