লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১নং হাজীরপাড়া ইউনিয়ন যুব শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে সভাপতি অ্যাডভোকেট গাজী মাজেদুর রহমান শফিক,
সেক্রেটারি তারেক রহমান।
মঙ্গলবার বিকেলে হাজিরপাড়া বাজারে অবস্হিত দলীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১নং হাজিরপাড়া ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আলোচনা, পর্যালোচনা শেষে সর্বোচ্চ সিদ্ধান্তক্রমে এ কমিটি ঘোষণা করা হয় বলে জানিয়েছেন দায়িত্বশীল নেতারা।
ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, দলীয় এজেন্ডা বাস্তবায়ন ও জনসাধারণের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় কার্যক্রম উপস্থাপন, প্রচারের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা কর্ম পরিষদ সদস্য ও চন্দ্রগঞ্জ থানা যুব বিভাগের সভাপতি তাওসিফ হাসনাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ১১ নং হাজিরপাড়া ইউনিয়ন আমীর আব্দুর রহিম, নায়েবে আমীর আব্দুর রহমান, ১১ নং হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার এলাহী, অত্র ইউনিয়নের সকল ওয়ার্ডের যুব বিভাগের সভাপতি, সেক্রেটারি ও সদস্যগণ।
কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন
সহ-সভাপতি-
মেহেদী হাসান রনি, সহ-সভাপতি-
কাজী নুরুল কবির আকিব, সহ-সেক্রেটারি –
আব্দুল কাদের, সহ-সেক্রেটারি-
মমিনুল হক রাজু, অর্থ সম্পাদক –
হাফেজ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক –
মাহবুবুর রহমান নাহিদ, সহ- সাংগঠনিক সম্পাদক –
তফাজ্জল হোসেন সোহাগ, সহ- সাংগঠনিক সম্পাদক –
মো: নুর হোসেন, অফিস সম্পাদ-
আরিফ খান জয়, ক্রীড়া সম্পাদক –
হাফেজ আরমান হোসেন, আইটি সম্পাদক –
শামীম হোসেন খাঁন, সাংস্কৃতিক সম্পাদক – হাফেজ সাইফুল ইসলাম
,প্রচার সম্পাদক –
আবীর হোসেন, আন্তর্জাতিক সম্পাদক-
তারিফুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক-
ইয়াসিন আরাফাত, শিক্ষা সম্পাদক-
আবু তালেব, আইন সম্পাদক –
আলি করীম, মিডিয়া সম্পাদক-
ইয়াসিন আরাফাত, প্রকাশনা সম্পাদক-
হারুনর রশীদ প্রমুখ।







