, ,

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মালুম ঘাটে দুর্ঘটনা, নিহত ১জন

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মালুম ঘাটে দুর্ঘটনা, নিহত ১জন

জাবের আলী, সিনিয়র স্টাফ রিপোর্টার
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট আইডিয়াল স্কুলের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে।
আজ ২৬/০৫/২০২৬ইং রোজ মঙ্গলবার রাত আনুমানিক ৪.০০ ঘটিকার সময় কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন ডুলাহাজারা ইউনিয়নের মালুম ঘাট আইডিয়াল স্কুলের সামনে রড বোঝাই একটি ইঞ্জিন চালিত নসিমন (টলি) গাড়ির ডান চাকা ফেটে যায়। তৎক্ষণাৎ টলি গাড়ির ড্রাইভার মোঃ নয়ন গাড়ি থেকে নেমে পাকা রাস্তার উপর দাঁড়ানোর সাথে সাথে অজ্ঞাতনামা একটি পিক আপ গাড়ি এসে ধাক্কা মারলে তিনি মাথা, পায়ে, বুকে গুরুতর রক্তাক্ত জখম হন।

দুর্ঘটনার খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় জখমী মোঃ নয়ন কে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। সেখানের কর্তব্যরত ডাক্তার তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

জানা যায়, নয়ন কক্সবাজার জেলা সদর থানার ইসলামাবাদ লাহার পাড়া নিবাসী মোঃ হোচেন এর পুত্র। সে তার নিজের ইঞ্জিন চালিত নসিমন (টলি) গাড়িটিতে রড বোঝাই করে মহেশখালী রোডে বদরখালীতে যাচ্ছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই ঘাতক ড্রাইভার পালিয়ে যায়।

মালুম ঘাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, ঘটনা স্থল থেকে একটি ইঞ্জিন চালিত নসিমন (টলি) ও অজ্ঞাতনামা একটি পিক আপ গাড়ি উদ্ধার করা হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।