, ,

ঘোড়াঘাটে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল  সংগ্রহের উদ্বোধন

নিউজটি শেয়ার করুন

দিনাজপুরের ঘোড়াঘাটে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন সরকারের মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে রানীগঞ্জ এলএসডিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছা. নাহিদা আক্তারের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল আল মামুন কাওসার শেখ,উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো.শামীম হোসেন চৌধুরী প্রমুখ।

আলোচনা সভার শেষে মিলার মো. মাহফুজার  লাবলু ও মাসুদ রানার  কাছ থেকে ৪৯ টাকা কেজি দরে চাল ও কৃষক আবু সাঈদ তালুকদারের কাছ থেকে  ৩৬ টাকা কেজি দরে ধান ক্রয়ের মাধ্যমে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল  সংগ্রহের উদ্বোধন করেনপ্রধান অতিথি। চলতি বছর এ উপজেলার ৮৪ টি মিলাদের কাছ থেকে ১৪৭৭মে.টন চাল ও ২১৫ জন কৃষকের কাছ থেকে ৬৪৬ মে. টন ধান ক্রয় করবে সরকার।

অনুষ্ঠানে, উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, সরকারি বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধার, এলএসডি কর্মকর্তারা, সাংবাদিক, মিলার ও বোরো ধান চাষীরা উপস্থিত ছিলেন।