লিমা ভাবুক নামের এক নারীকে টানা সাত দিন আটকে রেখে ধর্ষন ও নির্যাতনের অভিযোগ উঠেছে পূর্ণবতী গ্রামের নাজমুল হাওলাদার এর বিরুদ্ধে।ওই নারী জানান তাকে ২২ আগষ্ট অপহরণ করে নিয়ে যান অভিযুক্ত নাজমুল হাওলাদার। অপহরণের পরে তাকে আটকে রেখে দিনের পর দিন ধর্ষন ও শারীরিক নির্যাতন করেন।পরে পুলিশ খবর পেয়ে ওই নারীকে উদ্ধার করেন।এঘটনায় লিমা ভাবুক নামের ওই নারী নাজমুল হাওলাদার এর বিরুদ্ধে ধর্ষন ও নারী নির্যাতনের মামলা দায়ের করেন। এই ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার ধারাবাষাইল গ্রামে। অভিযুক্ত নাজমুল হাওলাদার এখন পলাতক আছে। অভিযুক্ত নাজমুল হাওলাদার এর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন লিমা ভাবুক নামের ওই নারী।







