, ,

গীতিকার এস এম দেলোয়ার জাহানের “ভবের এই দুনিয়ায়” গানটি রিলিজ হয়েছে:

নিউজটি শেয়ার করুন

সম্প্রতি এস এম দেলোয়ার জাহানের “ভবের এই দুনিয়ায়” গানটি রিলিজ হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংগীতশিল্পী শায়লা রহমানের নিজস্ব ইউটিউব চ্যানেল ভয়েস অফ শায়লা থেকে।

গানটির গীতিকার এস এম দেলোয়ার জাহান।

“ভবের এই দুনিয়ায়” গীতিকার এস এম দেলোয়ার জাহানের লেখা গানটির সুর করেছেন ওসমান সজীব।

গানটি নিয়ে সংগীতশিল্পী শায়লা বলেন, ‘আমার সত্যিই সৌভাগ্য হয়েছে, দেলোয়ার ভাইয়ের কাছ থেকে গানের লিরিক্স সংগ্রহ করবার। যিনি জীবনে অনেক গান লিখেছেন। ভবের এই দুনিয়ায় লেখা গান গেয়ে আমি সত্যি আনন্দিত, গানটি নিয়ে আমি খুবই আশাবাদী, শ্রোতাবন্ধুগণ বেশ আনন্দ উপভোগ করতে পারবেন’।

শায়লা রহমান একজন স্বতন্ত্র সংগীতশিল্পী। যিনি ব্যক্তিগত জীবনে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেও গানকে ভালোবেসে, গানের মায়ায় বাধতে চান তার ভক্তদের। সবাই তার জন্য দোয়া করবেন যেন আজীবন গানের সাথে থাকতে পারে।