মোঃ আজগর হোসেন: গতকাল রাতটা ছিল গান আর গ্ল্যামারের। স্বরলিপি সাংস্কৃতিক শিল্পগোষ্ঠীর জমকালো আয়োজনে বসেছিল ‘স্বরলিপি মিউজিক্যাল অ্যাওয়ার্ড’ এর আসর।
সংগীত ও অভিনয়ে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে একঝাঁক বিশিষ্ট ব্যক্তিত্বের হাতে তুলে দেওয়া হয় সম্মানজনক এই অ্যাওয়ার্ড। আলো ঝলমলে মঞ্চে পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দনে মুখর হয়ে ওঠে পুরো হলরুম।
রাতের সবচেয়ে বড় চমক ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জেইন মিরর ইরা। সংগীত ও অভিনয় দুই অঙ্গনেই অবদানের জন্য তিনি গ্রহণ করেন ‘স্বরলিপি মিউজিক্যাল অ্যাওয়ার্ড’।
পুরস্কার নেওয়ার পরপরই মঞ্চে উঠেই দর্শকদের মন জয় করে নেন ইরা। কালজয়ী গানটি “বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে” পরিবেশন করে মুহূর্তেই নস্টালজিয়ায় ভাসিয়ে দেন সবাইকে। তার কণ্ঠের জাদুতে দর্শক সারি থেকে উঠে আসে করতালির ঝড়। অনেকে গানের সাথে তাল মেলাতে থাকেন।
অনুষ্ঠানে সুখবরও দেন এই তারকা। তিনি জানান, তার ইউটিউব চ্যানেলে বিনোদিনী রাই থেকে
সম্প্রতি মুক্তি পেয়েছ ‘ গীতিকার আবেগি জাকিরের লেখা *”তোমার পিরিতে এত জ্বালা” গানটিতে জেইন মিরর ইরার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন আবেগি
জাকির নিজেই। গানটি এরই মধ্যে শ্রোতাদের মুখে মুখে ফিরছে এবং দারুণ সাড়া পাচ্ছে।
স্বরলিপি সাংস্কৃতিক শিল্পগোষ্ঠীর এই আয়োজন শুধু পুরস্কার বিতরণেই সীমাবদ্ধ ছিল না। গান, আবৃত্তি আর সাংস্কৃতিক পরিবেশনায় জমে উঠেছিল পুরো সন্ধ্যা।
শেষ পর্যন্ত গানে-আড্ডায় রাতটা হয়ে উঠল স্মরণীয় এক বিনোদনমূলক আয়োজন।







