, ,

গাইবান্ধার সাঘাটায় ১৯০ পিস ইয়াবাসহ নারী আটক

নিউজটি শেয়ার করুন

‎গাইবান্ধার সাঘাটা উপজেলায় অভিযান চালিয়ে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
‎শনিবার (১৪ মার্চ ২০২৬) বিকেল আনুমানিক ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় গাইবান্ধার একটি দল পরিদর্শক জুয়েল -এর নেতৃত্বে সাঘাটা থানাধীন পদুমশহর এলাকার গোয়ালবাড়ী মসজিদের পশ্চিম পাশে বাদিয়াখালী-বোনারপাড়া সড়কে অভিযান পরিচালনা করে।
‎এসময় গাইবান্ধা থেকে বোনারপাড়াগামী একটি নম্বরবিহীন যাত্রীবাহী সিএনজি থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে সিএনজির পিছনের সিটে বসা এক নারীর কাছ থেকে একটি পার্স ব্যাগের ভেতর রাখা নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেটে ১৯০ পিস কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ১৯ গ্রাম এবং স্থানীয় অবৈধ বাজারমূল্য আনুমানিক ৫৭
‎হাজার টাকা।
‎আটক নারী হলেন মোছাঃ বুলবুলি বেগম (৩৫)। তিনি সাঘাটা উপজেলার শিমুলতাইড় গ্রামের বাসিন্দা।
‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে আলামত জব্দ করা হয় এবং রাসায়নিক পরীক্ষার জন্য নমুনা সংরক্ষণ করা হয়েছে। পরে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
‎এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) ধারায় সাঘাটা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় গাইবান্ধা।
‎এজাহারটি দায়ের করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধার পরিদর্শক মোঃ মোস্তফা জামান।