, ,

গাইবান্ধায় নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের পরিচিতি সভা

নিউজটি শেয়ার করুন

গাইবান্ধায় নবযোগদানকৃত জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামানের সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। বিস্তারিত জানাচ্ছেন গাইবান্ধা জেলা প্রতিনিধি।
‎২৪ আগস্ট সোমবার সকালে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামানের সঙ্গে জেলার সাংবাদিকদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
‎নবাগত জেলা প্রশাসক সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং জেলার উন্নয়ন, জনসেবা ও বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।
‎সাউন্ড বাইট (জেলা প্রশাসক): “জেলার উন্নয়ন ও জনসেবা নিশ্চিত করতে প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করবে। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।
‎সভায় সাংবাদিকরাও জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং জনস্বার্থের বিষয়গুলো তুলে ধরেন। প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়।