, ,

গভীর রাতে শিক্ষা মন্ত্রীর প্রেস পরিদর্শন

নিউজটি শেয়ার করুন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল মিলন সোমবার রাত ১২ টার পর রাজধানীর ৬ টি প্রেস পরিদর্শন করেছেন।

প্রেসগুলো হলো মৌসুমী অফসেট প্রেস, ফায়িজা প্রিন্টিং প্রেস, শৈলী প্রিন্টার্স, বর্ণশিখা অফসেট প্রিন্টার্স, সোনালী ওয়েব প্রিন্টার্স, ন্যাশনাল প্রিন্টার্স।

নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপার কাজের গুণগত মান যাচাইয়ের জন্য পূর্বঘোষণা ছাড়াই মন্ত্রী ঢাকার ছয়টি প্রেস পরিদর্শন করেন। প্রেস পরিদর্শনের সময় তিনি পাঠ্যবই ছাপার কাজের বাস্তব পরিস্থিতি সরেজমিন দেখেন এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলেন।

এ সময় শিক্ষামন্ত্রী বইয়ের গুণগত মান এবং ছাপার কাজের সার্বিক অগ্রগতি যাচাই করেন। এছাড়া তিনি শিক্ষার্থীদের হাতে সময়মতো মানসম্মত পাঠ্যবই পৌঁছে দিতে ছাপার কাজে নির্ধারিত মান বজায় রাখার ওপর গুরুত্ব দেন। বই ছাপার ক্ষেত্রে গুণগত মান নিশ্চিত করতেও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করেন। বিষয় টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রনালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শিবলী সাদিক। পাঠ্যপুস্তকের কাগজের এবং ছাপার গুনগত মান নিয়ে মন্ত্রী সন্তুষ্ট কিনা তার সাথে সময় মত শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেয়ার বিষয় কতটুকু নিশ্চয়তা রয়েছে? এবিষয়ে কথা বলার জন্য শিক্ষা মন্ত্রীকে মোবাইল ফোনে কল করে এবং ক্ষুদে বার্তা দিয়েও তার কোন জবাব পাওয়া যায় নি।