গণভোটের মাধ্যমে প্রতিফলিত জনগণের রায় অবিলম্বে বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে ১১ দল ঐক্য ঢাকা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা শাখা।

সমাবেশে বক্তারা বলেন, দেশের মানুষ গণভোটের মাধ্যমে তাদের সুস্পষ্ট মতামত জানিয়ে দিয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর জনগণ যে রায় দিয়েছে, তা বাস্তবায়ন না করে ঝুলিয়ে রাখা গণতান্ত্রিক রীতির পরিপন্থী। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “জনগণের ম্যান্ডেটকে পাশ কাটিয়ে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।”

সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ বলেন:
গণভোটের ফলাফল অনুযায়ী দ্রুত প্রশাসনিক ও রাষ্ট্রীয় সংস্কার সম্পন্ন করতে হবে।
জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে কালক্ষেপণ বন্ধ করতে হবে।
যেকোনো অগণতান্ত্রিক পদক্ষেপ রুখে দিতে রাজপথে থাকবে কর্মীরা। কর্মসূচিকে কেন্দ্র করে সাভারের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হয়।
সমাবেশ শেষে আগামী দিনে দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন দুই সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ

