, ,

খুলনায় ৩টি বিদেশী পিস্তল, গুলি, ম্যাগজিন ও দেশীয় অস্ত্রসহ ৩ জন আটক

নিউজটি শেয়ার করুন

খুলনা শহরের টুটপাড়া এলাকার (দারোগাপাড়া) মহিউদ্দীন সড়কে কে এম ইমতিয়াজ আলীর বাড়ির ২য় তলা থেকে ৩টি বিদেশী পিস্তল, গুলি, ম্যাগজিন ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় উক্ত ফ্লাটের ভাড়াটিয়া খান কুব্বাত আলী, তাঁর স্ত্রী শামসুন নাহার এবং তাঁদের ছেলে কে এম আবিদ হাসানকে আটক করেছে পুলিশ।

​বুধবার (২৬ আগস্ট) বিকালে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

​খুলনা থানার কর্মকর্তা (ওসি-তদন্ত) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা থানা পুলিশের একটি দল টুটপাড়া এলাকার কে এম ইমতিয়াজ আলীর বাড়ির ২য় তলার ভাড়াটিয়া কুব্বাত আলীর বাসায় তল্লাশি চালিয়ে ৩ বিদেশি পিস্তল, ৬টি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি, ২টি চাইনিজ কুড়াল, ২টি চাপাতিসহ কিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ। এসব অস্ত্র, গুলির উৎস এবং কি উদ্দেশ্যে মজুত করা হয়েছিল তা জানতে আটককৃতদের জিজ্ঞাসাবাদ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।