, ,

কোম্পানীগঞ্জে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্ত আটক

নিউজটি শেয়ার করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসতঘরের টিন কেটে ভেতরে ঢুকে দুই সন্তানের জননী এক গৃহবধূকে (৩০) ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় তারেক নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

​গতকাল রোববার (১৪ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকীম। এর আগে, গত শনিবার রাত ১০টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের চরবালুয়া পুলিশ ক্যাম্পে অভিযুক্তকে সোপর্দ করা হয়।

​ভুক্তভোগী গৃহবধূর ভাষ্যমতে, গত শুক্রবার (১২ জুন) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চরবালুয়া গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে। আটক তারেক একই গ্রামের আলমগীর সওদাগরের পালক ছেলে।

​ঘটনার বিবরণ

​ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা জানান, ভিকটিম দুই সন্তানের জননী। তার স্বামী দিনমজুর হিসেবে কুমিল্লায় কাজ করেন। ঘটনার রাতে তিনি দুই সন্তানকে নিয়ে বাড়িতে একা ছিলেন।

​গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে বাইরে প্রবল বৃষ্টি চলাকালে তারেক দরজার পাশের টিন কেটে ঘরে প্রবেশ করে। প্রথমে সে ঘরে টাকা-পয়সা ও মালামাল খোঁজাখুঁজি করে। ঘরে মূল্যবান কিছু না পেয়ে যাওয়ার সময় সে ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

​যেভাবে আটক হলো অভিযুক্ত

​স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় একাধিক মামলার আসামি শাহীন ও তার সহযোগীরা অভিযুক্ত তারেককে আটক করে মারধর করে। একপর্যায়ে তারেক ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে একই দিন রাত ১০টার দিকে তাকে চরবালুয়া পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়।

​পুলিশের বক্তব্য: কোম্পানীগঞ্জ থানার ওসি মো. নুরুল হাকীম জানান, অভিযুক্ত যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।