স্বদেশ সরকার, খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান: আজ মঙ্গলবার খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ ( কে ডি এ) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা ।
দীর্ঘ ২৮ বছর পর বেসামরিক ও রাজনৈতিক ব্যক্তি হিসেবে তিনি এ দায়িত্ব গ্রহণ করলেন। গত ১১ ই জুন জন প্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এক বছর মেয়াদের গ্রেট ২ পদে চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন তিনি। ১৪ই জুন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর কাছে তিনি যোগদান পত্র জমা দেন। কে ডি এ সূত্রে জানায় ১৯৯৮ সালের ৪ ই আগস্ট থেকে কেডিএ চেয়ারম্যান পদে ব্রিগেডিয়ার বা ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা দায়িত্ব পালন করে আসছিলেন। তার আগে সর্বশেষ ১৯৯৮ সালে সশস্ত্র বাহিনীর বাইরে বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা আবু মোঃ আব্দুল্লাহ খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এ নিয়োগ পাওয়ার পর এস এম শফিকুল আলম মনা বলেন এটি খুলনাবাসীর একটি বিশেষ অর্জন। আমি সেই অর্জনকে সঠিক এবং সততা, স্বচ্ছতা , জবাবদিহির মাধ্যমে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করব। সর্ব প্রথমে খুলনা মহানগরী জলাবদ্ধতা নিরসনের বিশেষ গুরুত্ব দিব। সুন্দর নগর উন্নয়ন, অবকাঠমো নির্মাণ, নাগরিক সুবিধা, পাশাপাশি আগামী নতুন প্রজন্মের কাছে একটি বাসযোগ্য খুলনা গড়ে তোলার জন্য নিরলস ভাবে কাজ করে যাব।






