, ,

কৃষি জমির মাটি কাটা অপরাধ তারাগঞ্জে ৫০হাজার জরিমানা

নিউজটি শেয়ার করুন

সংবাদ প্রকাশিত হওয়ার পর অবশেষে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। গতকাল বৃহস্পতিবার তারাগঞ্জ উপজেলায় কৃষি জমির মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেন সাংবাদিকদের বলেন, ১৯ ফেব্রুয়ারী তারাগঞ্জ উপজেলার খিয়ারজুম্মা বাজারের বাঙ্গালীপুর নামক স্থানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় মোঃ আরিফুল (২৪), পিতা: আইয়ুব আলী, খিয়ারজুম্মা, তারাগঞ্জ, রংপুর’কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় ছিলেন, আসমা উল হুসনা, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তারাগঞ্জ, রংপুর।