, ,

কুমিল্লা – ১ আসন থেকে নব নির্বাচিত সংসদ সদস্যকে  অভিনন্দন জানিয়েছেন তিতাস উপজেলা জাতীয়তাবাদী ফোরামের নেতৃবৃন্দ

নিউজটি শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা – ১ ( দাউদকান্দি – মেঘনা)  নির্বাচনী এলাকা থেকে নব  নির্বাচিত সংসদ সদস্য বিএনপির জাতীয় স্হায়ী কমিটির সিনিয়র সদস্য   সাবেকে মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেন কে অভিনন্দন জানিয়েছেন ঢাকাস্থ তিতাস উপজেলা জাতীয়তাবাদী ফোরামের নেতৃব্ন্দ।  অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন এ বিজয়ে দাউদ কান্দি মেঘনার  গনমানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটেছে। এ অন্চলের সার্বিক উন্নয়নও জাতীয়তাবাদী আদর্শের ভীত আরো শক্তিশালী হবে।  সে প্রত্যাশা করে তাঁরা   ঢাকাস্হ তিতাস উপজেলা জাতীয়তাবাদী ফোরামের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন জানান কুমিল্লা -১ দাউদকান্দি মেঘনার  নব নির্বাচিত সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন কে । অভিনন্দন বার্তায় ফোরামের প্রধান পৃষ্ঠ পোষাক ড. সাজ্জাদ হোসেন ভুইয়া,  সভাপতি দাউদুজ্জামান সিকদার লিটন, সহসভাপতি এম এ কাদির শিকদার, মোঃ শেখ ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ ইয়াহিয়া খান, যুগ্ম সাধারণ সম্পাদক নেজামুল হক রিপনসহ
ঢাকাসহ তিতাস উপজেলা জাতীয়তাবাদী ফোরামের প্রমুখ নেতৃবৃন্দ অভিনন্দন জানান ।