, ,

কুমিল্লা জেলা পরিষদের প্রশাসকের এলাকা পরিদর্শন

নিউজটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোঃ মোস্তাক মিয়া জেলার সম্পত্তির সুরক্ষা, রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে চান্দিনা ও বরুড়া উপজেলায় জেলা পরিষদের বিভিন্ন সম্পত্তি পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি জেলা পরিষদের সম্পত্তিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা দ্রুত অপসারণ এবং সরকারি সম্পদের যথাযথ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্পত্তির কার্যকর ব্যবহার ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।

এ সময় কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন, কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম জাকারিয়া, সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ এবং জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, জেলা পরিষদের সম্পত্তি সংরক্ষণ ও অবৈধ দখলমুক্ত রাখতে প্রশাসনের এ ধরনের তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।