, ,

কালিয়াকৈরে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

নিউজটি শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) দুপুর ৩টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলা অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফকরুল হোসাইন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
গাজীপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং গাজীপুরের রিটার্নিং অফিসার মোঃ আলম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দিন। আরো উপস্থিত বিশেষ অতিথি
আবুল খায়ের অতিরিক্ত পুলিশ সুপার
বিশেষ অতিথি রেয়াজুল ইসলাম
এ এসপি কালিয়াকৈর শ্রীপুর সার্কেল গাজীপুর
উক্ত মতবিনিময় সভায় নির্বাচন কমিশনের কার্যক্রম, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকরণ এবং গণভোটের গুরুত্ব নিয়ে আলোচনা করেন গাজীপুর জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন তিনি আরো বলেন গণভোট নিয়ে বেশি বেশি সাধারণ জনগণের সাথে কথা বলবেন আইন শৃঙ্খলা বিষয় নিয়ে বক্তব্য রাখেন গাজীপুর জেলা পুলিশ সুপার মোঃ শরীফ উদ্দিন। এসয়ম উপস্থিত থাকেন বিভিন্ন পেশার জনগণ এদের মাঝে থেকে বক্তব্য রাখেন
এক বক্তা বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন সময়ে অনুষ্ঠিত গণভোটের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষ পর্বে সাধারণ জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিরা। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটারদের দায়িত্ব ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় স্থানীয় সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জনগণের সচেতন অংশগ্রহণের মাধ্যমেই একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব।