জয়পুরহাটের কালাইয়ে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। ভূমি সংক্রান্ত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কালাই উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ মেলার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১০ টায় উপজেলা ভূমি অফিস চত্বরে আয়োজিত ভূমি সেবামেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা।
“উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভূমি অফিস চত্বরে এসে শেষ হয়।”

ভূমিসেবা মেলায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল- মাহাবুব, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার হারুনূর রশিদ, কালাই উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহীম হোসেন ফকির,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সহজ ও দ্রুত সময়ে মানুষের কাছে পৌঁছে দিতে সরকার কাজ করছে। ভূমিসেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষ নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, অনলাইনে আবেদনসহ বিভিন্ন বিষয়ে সরাসরি তথ্য ও সেবা গ্রহণ করতে পারবেন। সেই সাথে ভূমি অফিসের কর্মকর্তাদের
সতর্ক করে বলা হয় ভূমিসেবা প্রদানে যেন কোন ধরনের অনিয়ম ও দুর্নীতি না হয়।
মেলায় ভূমি অফিসের সেবা স্টল স্থাপন করা হয়েছে। সেখানে সেবা নিতে আসা সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।







