, ,

কালাইয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে বাড়িতে অভিযানে ৯ জন আটক

নিউজটি শেয়ার করুন

জয়পুরহাটের কালাই উপজেলায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে একটি বাড়িতে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছে কালাই থানা পুলিশ।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার নিশ্চিন্তা বাজার এলাকার হাজী শাহজাহান আলীর বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন হলেনঃ ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর এলাকার আরমান হোসেন (৪৬), পাঁচবিবি উপজেলার শনতাতীগড় এলাকার উজ্জ্বল হোসেন (৩৫), আক্কেলপুর উপজেলার শিয়ালা এলাকার জামাল হোসেন (৫০), মিরাজ মণ্ডল, বগুড়ার দুবচাঁচিয়া উপজেলার রাশেদুল ইসলাম (৫০), আক্কেলপুর উপজেলার শিয়ালা এলাকার আবুল হোসেন (৬০), একডালা এলাকার হাজী শাহজাল আলী (৫৫), নিশ্চিন্তা বাজার এলাকার নেওয়াজ মোর্শেদ সোহাগ (২৮), কালাই উপজেলার দুরঅঞ্জো এলাকার মেহেরুল ইসলাম (৩৫) এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর এলাকার আসমা খাতুন (২৫)।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাজী শাহজাহান আলীর বাড়িতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৯ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।