কথায় আছে ‘কারো পৌষ মাস, কারো সর্বনাশ’। শীতকাল ধনীদের কাছে অনেক সুখকর সময় মনে হলেও দুস্থ অসহায় মানুষের কাছে সর্বনাশই। কারণ, শীতকাল এলেই ধনী বা মধ্যবিত্তরা মধ্যে বাহারি ডিজাইন ও নানা রঙের শীতের পোশাক কেনার ধুম পড়ে যায়। আর যাদের সামান্য একটি শীতের পোশাক কেনার সামর্থ্য নেই, তাদের কাছে শীতকাল মানেই সর্বনাশ। বরাবরের মতো এবারও এসব অসহায় ও দুস্থ মানুষের পাশে নিজ উদ্যোগে শীতবস্ত্র দিচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ পল্টন থানা যুবদল নেতা মোঃ হাছান এরই অংশ হিসেবে শনিবার রাতে পল্টন থানা যুবদলের উদ্যেগে কাকরাইলে শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেন মোঃ হাছান। যুবদলের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত পথশিশু ও অসহায় দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহি কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো ঃ আরিফ ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনান। আরো উপস্থিত ছিলেন পল্টন থানা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মোঃ হালিম, মাসুম বিল্লাল মামুন, সাবেক সাধারণ সম্পাদক পল্টন থানা ছাত্রদল, তানভির হাওলাদার, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ঢাকা মহানগর পূর্বছাত্রদল। পল্টন থানার আশপাশের দুস্থ মানুষ কম্বল পেয়ে নিজেদের অনুভুতি প্রকাশ করেন এভাবেই, ‘এই শীতে একমাত্র সম্বল আপনাদের কম্বল’।
মো. নুরে আলম বলেন, এই যে শীত যাচ্ছে কেউ একটা কাপড় দেয়নি। আজ এই কম্বলই এবারের শীতের একমাত্র সম্বল’। তার মতোই পল্টন থানা যুবদলের দেওয়া কম্বল গায়ে জড়িয়ে নেন বিবি মরিয়ম ।
তাদের মতোই যুবদলের কম্বল পেয়ে নিজেদের আনন্দের অভিব্যক্তি প্রকাশ করেন তুহিন, নুরে আলম, বিল্লাল হোসেন, রায়হানসহ আরো অনেকে। প্রতি বছরের মতো দুস্থ ও শীতার্তদের সহায়তা করতে পল্টন থানা যুবদলের পক্ষ থেকে মোঃ হাছানের নেত্বতেৃ একটি ফান্ড গঠন করা হবে।







