, ,

কবিতা

নিউজটি শেয়ার করুন

লাল-সবুজের জবাবদিহি
— জসিম হেলাল
( প্রয়াত ওসমানী সাহেবকে নিবেদিত)

যে মানুষটি ঘরের প্রদীপ নিভিয়ে
একটি জাতির সূর্যোদয় জ্বালিয়েছিলেন,
আজ তার নামের চারপাশে
এত নীরবতার প্রহরী কেন?

লাল-সবুজ কেবল রঙ নয়—
এটি অসংখ্য অসমাপ্ত জীবনের অঙ্গীকার,
যে পতাকা বীরের রক্তে রঞ্জিত,
সেই পতাকার ছায়ায় বিস্মৃতি সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা।

ইতিহাস কখনো ক্ষমা করে না
সন্তানহারা মাটির অকৃতজ্ঞ উত্তরাধিকারীদের।
যে জাতি তার বীরকে প্রাপ্য মর্যাদা দেয় না,
সে জাতি নিজের ভবিষ্যৎই বন্ধক রাখে।

এসো, সম্মান ফিরিয়ে দিই—
কোনো অনুগ্রহ হিসেবে নয়, ঋণশোধের শপথে,
কারণ বীরের মর্যাদা রক্ষা মানেই
বাংলাদেশের আত্মাকে রক্ষা করা।