, ,

কবিতাঃ- মা আছেন ঐ তাঁরার দেশে

নিউজটি শেয়ার করুন

কবিতাঃ- মা আছেন ঐ তাঁরার দেশে

কলমেঃ সন্দ্বীপ কুমার ঘোষ, খুলনা, বাংলাদেশ।
তারিখঃ- ০৩.০৬.২৩ খ্রিঃ
অদ্য৷ তারিখঃ- ১০.০৫.২০২৬ খ্রিঃ
মা আছেন ঐ তাঁরার দেশে !
নিতুই দেখি আছেন হেসে
জ্বলজ্বল করে জ্বলছে মা যে !
কোটি তাঁরার মাঝে রানীর বেশে !!

মা ছিল আমার সতীসাধ্বী পতিব্রতা রমনী
গুণবতী সহজসরল সদা প্রেমপ্রদায়িনী !
মায়ের ক্রোড়ে স্নেহ-মমতায় হয়েছি আজ বড়ো
কোনদিন আর পাবো না রে “মা” এমনতরো !!

মা ছিল আমার জ্ঞানীগুণী অতীব ধার্মিক !
সাহিত্য জ্ঞান ছিল অপ্রতুল সততায় নির্ভিক
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান ধর্মে ছিল জ্ঞান !
জীবদ্দশায় দিয়ে গেছেন তার আকট্য প্রমাণ !!

হারিয়েছি মাকে একুশটি বছর আমি এ অভাগা
মায়ের কথা পড়লে মনে বুক করে খাঁখাঁ !
এ জনমে পাবো না আর মায়ের স্নেহমাখা আঁচল !
বুক ফাটে তাও কইতে নারি হই অশ্রুসজল !!

মায়ের মতো এমন আপন এই ভূবণে নাই !
পৃথিবীর যতো মাকে দেখে বুকে শান্তনা পায়
মায়ের জাতি গর্ভধারিনী সকল মানব জাতির
মা মনে কষ্ট পেলে প্রলয় ঘটবে এই পৃথ্বীর !!

মা ডাক মধুর অতি গেয়ে যায় সে গান !
মায়ের মতো ত্যাগী নারী খুঁজে পাবে না ত্রিভূবণ
মা হারিয়ে আমি অভাগা শূন্য বুকে কাঁদি
তাঁরার মেলা ছেড়ে আসতে মাকে নিতুই সাধি !!

মা আছেন ঐ তাঁরার দেশে আমি এ ভূবণে
যদি আমি মরতে পারি ছুটবো মায়ের পানে !
মা মা বলে ডেকে তাঁরে ঝাপিয়ে পড়বো কোলে
প্রলয়ের দিনেও থাকবো আমি মায়ের ছায়াতলে !!