খুলনা মহানগরীর প্রবেশদ্বার হিসেবে পরিচিত গল্লামারী ব্রিজ। ময়ূর নদী দ্বারা বিভক্ত মূল শহর ও পার্শ্ববর্তী এলাকা, শহরের সাথে বন্ধন সৃষ্টি করে রেখেছে ব্রিটিশ আমলের নির্মিত এই গল্লামারী ব্রিজ। বিগত সরকারের আমলে শত বছরের পুরাতন ব্রিজ টি ভেঙ্গে আধুনিক করার সিদ্ধান্ত নেওয়া হয়, এবং ব্রিজ ভেঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে দেয়, নির্মাণের মাঝামাঝি সময় সরকারের পতনের কারনে কাজ বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন কাজ বন্ধ থাকার কারণে বিভিন্ন সামাজিক সংগঠন একাধিকবার মানববন্ধন করে থাকে। জাতীয় আঞ্চলিক দৈনিক পত্রিকায় একাধিক বার শিরোনাম হওয়ার পর কর্তৃপক্ষের দৃষ্টি গোচর হয়। প্রায় বছরখানেক পরে পুনরায় ব্রিজের কাজ শুরু হয়। তবে কাজের গতি কচ্ছপ গতিসম্পন্ন। যার কারনে ভোগান্তির শিকার প্রতিনিয়ত হয়েই চলেছে হাজার হাজার জনগণের। মূল ব্রিজের পাশে আরেকটি সহযোগী ব্রিজ থাকায় কিছুটা ভোগান্তি কম থাকলেও সেটির অবস্থা অনেক খারাপ। ভারী যানবাহন চলাচলের কারণে সহযোগী ব্রিজ টি বেশ কয়েকটি স্থানে ভেঙ্গে পড়েছে। এলাকাবাসীর কাছে জানতে চাইলে তারা অভিমত প্রকাশ করে কি নাগাদ ব্রিজের কাজ শেষ হবে সঠিকভাবে জানেনা। মোস্তফা বিলাল নামে একজন আইনজীবী জানান ব্রীজ নির্মাণের সামগ্রী অনেক আগেই চলে এসেছে কিন্তু কাজের গতিধীর থাকায় সঠিকভাবে কেউ জানে না কি নাগাদ ব্রিজের কাজ সম্পন্ন হবে। এলাকাবাসীর জোর দাবি সরকারের কাছে দ্রুত যেন ব্রিজের কাজ সম্পন্ন করে এলাকাবাসীর দুর্ভোগ লাঘব করে।।






