, ,

কক্সবাজার সিটি কলেজের দর্শন বিভাগের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

নিউজটি শেয়ার করুন

কক্সবাজার সিটি কলেজের দর্শন বিভাগের স্নাতক (সম্মান) শ্রেণির ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আজ কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ও গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি জুলফিকার আলীর সভাপতিত্বে ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ এস এম আকতার উদ্দিন চৌধুরী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “জীবনের প্রতিটি ক্ষেত্রে নীতি ও আদর্শকে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে। দর্শন বিভাগের শিক্ষা তোমাদেরকে মানবিক ও যুক্তিবাদী করে তুলবে।”এছাড়াও অনুষ্ঠানে কলেজের সহকারী অধ্যাপক জাহানারা মোস্তাফা, সহকারী অধ্যাপক মর্জিনা জান্নাত, সহকারী অধ্যাপক মুজাহিদুল হকসহ কর্মকর্তা-কর্মচারী এবং বিদায়ী শিক্ষার্থীসহ বর্তমান ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং কলেজের সুনাম অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান। বক্তব্য শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ